সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু, পালালেন ২৯ রোগী

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন আমিন খান (৪৫) নামের এক সাবেক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, রিহ্যাব কর্তৃপক্ষের নির্মম নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিরাময় কেন্দ্র থেকে ২৯ জন রোগী পালিয়ে গেছেন।

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর বড়বাড়ী এলাকার ‘আল-কারীম মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে’ এ ঘটনা ঘটে। নিহত আমিন খান জেলার বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের লোকমান খানের ছেলে। তিনি দীর্ঘ দিন মালয়েশিয়ায় ছিলেন এবং দেশে ফিরে বোয়ালমারী বাজারে ‘আমিন খান ট্রেডার্স’ নামে একটি প্রেস ব্যবসা পরিচালনা করছিলেন। সম্প্রতি তাঁর কিছু মানসিক ও আচরণগত অস্বাভাবিকতা দেখা দেওয়ায় স্বজনরা তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন।

রোববার সকালে রিহ্যাব কর্তৃপক্ষ আমিন খানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের দুই হাত ও পায়ে দড়ি দিয়ে বাঁধার গভীর দাগ দেখতে পান স্বজনরা। নিহতের ভাই রবিউল খান অভিযোগ করেন, মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই অসংলগ্ন আচরণ করছে রিহ্যাব কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মৃত্যুর আগে রাতে আমিন খানকে হাত-পা বেঁধে উপর করে চেপে রাখা হয়েছিল এবং নির্যাতনের কারণে তিনি মারাত্মকভাবে ঘেমে যান।

অন্যদিকে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মোস্তফা কামাল নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমিন খান রাতে অন্যান্য রোগীদের বিরক্ত করছিলেন এবং হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন