সর্বশেষ

সারাদেশ

ভাইরাল হওয়ার নেশায় বোনকে নিয়ে আপত্তিকর ভিডিও: ফরিদপুরে তরুণ আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়ার নেশায় নিজের পাঁচ বছরের শিশু বোনকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ফরিদপুরে মেহেদী হাসান সিয়াম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। ফেসবুক ও টিকটকে ওই ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর এলাকার মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান সিয়াম সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরেন। এরপর থেকেই দ্রুত ভিউ ও জনপ্রিয়তা পাওয়ার আশায় ফেসবুক ও টিকটকে বিভিন্ন কুরুচিপূর্ণ কনটেন্ট আপলোড করতে শুরু করেন তিনি। সম্প্রতি তার ৫ বছরের শিশু বোনকে জড়িয়ে করা একটি স্পর্শকাতর ভিডিও আপলোড করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসন নড়েচড়ে বসে। পুলিশ জানায়, সিয়ামের ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্টে নারী ও শিশুদের জড়িয়ে তৈরি করা শতাধিক কুরুচিপূর্ণ এবং আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। গ্রেফতারের ঠিক আগে ফেসবুকে এক লাইভ ভিডিওতে এসে সিয়াম তার কৃতকর্মের পক্ষে বিতর্কিত মন্তব্য করেন এবং দেশীয় সংস্কৃতি ও মানুষকে নিয়ে কটূক্তি করেন।

তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, ভিডিওটি দৃষ্টিকটু হওয়ায় এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন নিশ্চিত করেছেন যে, পাবলিক নুইসেন্স তৈরির দায়ে সিয়ামকে পেনাল কোডের ২৯০ ধারায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন