সর্বশেষ

সারাদেশ

ভৈরবে আসামিদের কারাগারে পাঠানো নিয়ে ফের সংঘর্ষ, আহত ১০

খাইরুল ইসলাম সবুজ, ভৈরব, কিশোরগঞ্জ
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব, কিশোরগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামবাসীর মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আদালতের নির্দেশে হত্যা মামলার আসামিদের কারাগারে পাঠানোর পর উত্তেজিত হয়ে দুই পক্ষের সমর্থকেরা এই সংঘর্ষে জড়ায়।

কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবর নগর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, গত ২৭ জুলাই মিরারচর ও আকবর নগর বাজারের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে হওয়া এক সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হন। ওই হত্যা মামলার আসামিরা আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৩৮ জনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামিদের কারাগারে পাঠানোর এই খবর গ্রামে পৌঁছালে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। আজ বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে মিরারচর ও আকবর নগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালীন সময়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং তিনটি বসত ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল জোরদার করেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন