সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে মধুমতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৮:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর রাব্বি বিশ্বাস (৭) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শিশুটি নড়াইল থেকে তার মামার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

নিহত রাব্বি বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। সে স্থানীয় বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে রাব্বি সমবয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও প্রয়োজনীয় ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

আজ রবিবার দুপুরে হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুর মামাতো ভাই মো. আশিক জানান, রাব্বি সবার অজান্তে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সাঁতার না জানার কারণে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায় নেমে এসেছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন