সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাই: হাতেনাতে গ্রেপ্তার ৩

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর মান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় ভুয়া ডিবি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হাতকড়া, ছিনতাই হওয়া স্বর্ণালংকার এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় পুলিশ এই প্রতারক চক্রকে ধরতে সক্ষম হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাতে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দিনাজপুরের বাসিন্দা মানিক হোসেন, এনামুল হক এবং মাহবুব হাসান মুন্না।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আসামিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় বিপুল কুমারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এরপর তারা বিপুলের বাবা শুকুমার চন্দ্র এবং চাচা সবুজ কুমারের হাতে হাতকড়া পরিয়ে দেয়। ঘরে তল্লাশির নামে ভয়ভীতি দেখিয়ে তারা নগদ টাকা, স্বর্ণের গহনা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রতারক চক্রের আচরণে সন্দেহ দেখা দিলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাদের ধাওয়া করেন। পালানোর সময় পাশের বাগমারা উপজেলার সিমলা বাজার এলাকায় পৌঁছালে উত্তেজিত জনতা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে আটকে রাখে।

খবর পেয়ে মান্দা থানা ও বাগমারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় রোববার সকালে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন