সর্বশেষ

জাতীয়

মালয়েশিয়ায় ৬ মাসে ২ লাখ শ্রমিক নেয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার উদ্যোগ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে নেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানান তিনি।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়েও কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি জানান, ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে।

তবে ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এর মাধ্যমে ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন