সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে এসকুফ ও ইয়াবাসহ আটক ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। রাতভর পরিচালিত এই অভিযানে ৫০২ বোতল ভারতীয় এসকুফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাতে শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় তিনটি পৃথক অভিযান চালানো হয়। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রাম থেকে মামুনুর রশীদ (১৯) নামের এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩১০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকুফ সিরাপ, একটি সিএনজি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে আরও চার চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

দ্বিতীয় অভিযানে চাঁনশিকারী বিওপির একটি দল ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের একটি আমবাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৪৪ বোতল এসকুফ সিরাপ উদ্ধার করে। অন্যদিকে, তেলকুপি বিওপির সদস্যরা শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের অন্য একটি আমবাগান থেকে ৪৮ বোতল এসকুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সীমান্তে সব ধরনের চোরাচালান ও মাদক কারবার বন্ধে বিজিবির এই অভিযান ও কঠোর নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন