সর্বশেষ

সারাদেশ

মোংলায় ৫১ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৫:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় পুলিশি অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ হাওলাদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার রিজেকশন গলি থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ রিজেকশন গলির উত্তর মাথায় এই অভিযান চালানো হয়। সেখানে লোহা-লক্করের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে অভিযুক্ত সোহাগকে তল্লাশি করা হলে তার কাছে থাকা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সোহাগ হাওলাদার মোংলা পোর্ট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয় বাংলা সড়ক এলাকার বাসিন্দা। তিনি মৃত শাহজাহান হাওলাদার ও আয়েশা বেগমের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মোংলা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এছাড়া আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন