সর্বশেষ

সারাদেশ

দেশে সারের কোনো সংকট নেই, কৃত্রিম সংকটকারীদের ছাড় নয়: কৃষিমন্ত্রী

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে সারের কোনো সংকট নেই এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ফরিদপুরে পেঁয়াজ ও পাট চাষীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও যারা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকেলে ফরিদপুর উপজেলা হল রুমে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ফরিদপুর জেলার পেঁয়াজ ও পাট চাষীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় মন্ত্রী ফরিদপুর অঞ্চলের মাটির উর্বরতার প্রশংসা করে বলেন, এখানকার মাটির বিশেষ বৈশিষ্ট্যের কারণে অন্যান্য এলাকার চেয়ে কম সার ব্যবহার করেই দারুণ ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে পেঁয়াজ ও পাটের ফলনে এই জেলা অত্যন্ত সম্ভাবনাময়।

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, কিছু অসাধু চক্র ও দুষ্কৃতিকারী বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং কৃষকের কাছে সময়মতো তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। এই অবস্থায় কৃত্রিম উপায়ে সার লুকিয়ে রেখে বাজারে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন