সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার আলোচিত মাদক সম্রাজ্ঞী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামিনী গ্রেপ্তার

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামিনী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে শহরের কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আদালতের সাজা পরোয়ানা কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালানো হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেনের নেতৃত্বে ডিবি ও মডেল থানা পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে কামিনী খাতুনকে (৪৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামিনী কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আজাদুর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ অক্টোবর চৌড়হাস ফুলতলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবাসহ কামিনী ও রহিমা নামের দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে চলতি বছরের ২৩ আগস্ট কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় কামিনী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তিনি ধরা পড়লেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন