সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং গোল্ডেন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশের মাধ্যমে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানানো হয়।

গফরগাঁও পৌরসভার জামতলা মোড়স্থ মো. মাঈনউদ্দিন কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এই কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গফরগাঁও উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার সভাপতি মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, পৌরসভা নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী একরাম উল্লাহ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এম আল মিনহাজ। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আবদুল্লাহ-আল-মঈন এবং ময়মনসিংহ জেলা শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. শওকত আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, মেধাবীদের উপযুক্ত সম্মান প্রদর্শন করার অর্থই হলো একটি সুন্দর ও সম্ভাবনাময় আগামীর ভিত রচনা করা। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মেধার সমন্বয়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে মেধা, সততা ও যোগ্যতার মাধ্যমে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সমাজ গঠনে মেধার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠান শেষে পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন