সর্বশেষ

সারাদেশ

বাঘায় সিজারের পর নবজাতকের মৃত্যু, সাংবাদিককে হেনস্তার অভিযোগ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর বাঘার বেসরকারি জননী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় রাজশাহী নেওয়ার পথে শিশুটির মৃত্যু হলেও ঘটনাটি ধামাচাপা দিতে সংবাদকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বাঘা পৌর সদরের জননী ক্লিনিকে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পরপরই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহী নিয়ে যাওয়ার পথেই নবজাতকটি মারা যায়।

এদিকে, সংকটাপন্ন নবজাতককে ক্লিনিক থেকে বের করে মাইক্রোবাসে তোলার সময় স্থানীয় সংবাদকর্মী আব্দুল হামিদ ভিডিও ধারণ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, জননী ক্লিনিকের চিকিৎসক ডা. আকতারুজ্জামান ওই সংবাদকর্মীর মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলার জোর চেষ্টা চালান।

ক্লিনিক কর্তৃপক্ষের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাঘা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সত্য গোপনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা।

এই বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. আকতারুজ্জামান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অপারেশনটি সফল ছিল। তবে অ্যানেসথেসিয়া চিকিৎসক ডা. তুহিনের দেওয়া তথ্যানুযায়ী, নবজাতকের গলায় নাড়ি পেঁচানো ছিল। সে কারণেই তাকে রাজশাহী শহরে স্থানান্তর করা হয়েছিল।

বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন