সর্বশেষ

আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতায় কুয়েতের সঙ্গে পাকিস্তানের চুক্তি সম্পন্ন 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ বৃহস্পতিবার প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফর করেন। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে তিনি চুক্তিতে স্বাক্ষর করেন।

কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চুক্তির মূল লক্ষ্য হলো প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো। চুক্তির আওতায় দুই দেশের সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ও কুয়েতের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি হলো। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। এ পরিস্থিতিতে কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে পাকিস্তান।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে যুক্ত হয় পাকিস্তান। সৌদি আরবের মক্কায় চুক্তি স্বাক্ষর হওয়ায় বিভিন্ন সংবাদমাধ্যমে এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ওই প্রতিরক্ষা সহযোগিতায় অর্থায়ন, সামরিক প্রযুক্তি, ড্রোন এবং সামরিক সক্ষমতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর দুই সপ্তাহের মধ্যেই কুয়েতের সঙ্গে পৃথক প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রবণতা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে নতুন চুক্তির আওতায় কী ধরনের সামরিক সহযোগিতা বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন