সর্বশেষ

সারাদেশ

পাবনায় ডিবি পুলিশের অভিযান: হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ সাজ্জাদ উজ্জামান রিন্টু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঘবপুর মহল্লার মেসার্স ওসামা ফিলিং স্টেশনের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রিন্টুকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর রিন্টুর দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পাবনা শহরের মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত সাজ্জাদ উজ্জামান রিন্টু দক্ষিণ রাঘবপুর জলিল হাজী রোড এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাক পান্নার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০