সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা: চালকসহ নিহত ২

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশাটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ঠাকুর হালদার কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকা থেকে তাঁর ছেলে বিষ্ণ হালদারকে সঙ্গে নিয়ে মাছ ধরার জালসহ সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁরা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি শিয়ালকোল বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

তীব্র এই সংঘর্ষে অটোরিকশাটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে অটোরিকশাচালক আশিক এবং যাত্রী ঠাকুর হালদার ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় পাশের আসনে থাকা ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার মারাত্মকভাবে আহত হন। আশপাশের বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত বিষ্ণকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহগুলো উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন