সর্বশেষ

সারাদেশ

দেওয়ানগঞ্জে সরকারি ভর্তুকির ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি কৃষি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার জব্দ করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় মেসার্স রহমান এন্টারপ্রাইজের মালিক হাসান বসরী নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবি ও পুলিশের যৌথ তৎপরতায় এই অবৈধ মজুতদারির ঘটনাটি সামনে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার গভীর রাতে রৌমারী হাইওয়ে সড়ক সংলগ্ন বাঘারচর বাজার এলাকায় একটি গাড়িতে বিপুল পরিমাণ ডিএপি সার দেখতে পায় বিজিবির একটি টহল দল। তাৎক্ষণিকভাবে সারগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবসায়ী হাসান বসরীর ঠিকানা লিপিবদ্ধ করা হয় এবং সারগুলো সাময়িকভাবে তার দোকানে রাখার নির্দেশ দেওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার সকালে বিজিবি সদস্যরা কাউনিয়ার চর বাজারের মেসার্স রহমান এন্টারপ্রাইজ নামক দোকানটি ঘেরাও করে স্থানীয় পুলিশকে খবর দেয়। সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসান বসরীকে হেফাজতে নেয় এবং দোকান থেকে সরকারি ভর্তুকির ৪০ বস্তা ডিএপি সার জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যবসায়ী হাসান বসরী দাবি করেন, তিনি দেওয়ানগঞ্জের বিভিন্ন খুচরা দোকান থেকে এই সারগুলো সংগ্রহ করেছিলেন। তবে সরকারি ভর্তুকির এই সার কীভাবে সাধারণ দোকান থেকে কিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মজুত করা হলো, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।

অবশেষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সরকারি নির্দেশনা অমান্য করে সার মজুত করার দায়ে এই দণ্ড দেওয়া হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন