সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত মতবিনিময় সভা

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম গতিশীল করতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় নতুন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশে অধিকসংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। এছাড়া জেলার অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই মতবিনিময় সভায় সরাসরি যুক্ত ছিলেন।

সভায় জানানো হয়, গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই রেজিস্ট্রেশন কার্যক্রমের পূর্বনির্ধারিত সময় ৩১ আগস্ট পর্যন্ত থাকলেও যোগ্য শিশু-কিশোরদের অংশগ্রহণের সুবিধার্থে তা ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর তাগিদ দেওয়া হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী রেজিস্ট্রেশন বুথসমূহের কার্যক্রম নিয়মিত তদারকি করার নির্দেশ দেন। সেই সাথে তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন