সারাদেশ
গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও বাল্যবিয়েকে না বলি, সুন্দর বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ। রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফজলুর রহমান সিপন।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে নির্মূল করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে তরুণ সমাজকে এসকল অবক্ষয় থেকে দূরে রাখতে পারিবারিক সচেতনতা ও শিক্ষার প্রসারের ওপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর