সর্বশেষ

সারাদেশ

অভিমান করে ঘরছাড়া কলাপাড়ার সেই কিশোর ২ দিন পর উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের ওপর অভিমান করে ঘর ছেড়ে যাওয়া ১৩ বছরের কিশোর নাহিদ মল্লিককে দুই দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লঞ্চঘাট এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনরা। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে পরিবারটি।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের শ্রমজীবী কাশেম মল্লিকের ছেলে নাহিদ মল্লিক। গত মঙ্গলবার সকালে মাদ্রাসার একটি সাধারণ বিষয় নিয়ে বাবার বকুনির শিকার হয়ে অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি।

নাহিদ জানায়, বাড়ি থেকে বের হয়ে সে কলাপাড়া থেকে ঢাকাগামী একটি লঞ্চে উঠে পড়ে। লঞ্চে বালিয়াতলী এলাকার সমবয়সী এক কিশোরের সঙ্গে তার পরিচয় হয়, যেও বাড়ি থেকে পালিয়েছিল। পুরো পথ তারা একসঙ্গেই কাটায় এবং লঞ্চের সদরঘাট এলাকায় ঘোরাঘুরি করে পুনরায় একই লঞ্চে কলাপাড়ায় ফিরে আসে।

এদিকে ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। পুরো উপজেলায় মাইকিং করার পাশাপাশি গণমাধ্যমেও নিখোঁজ সংবাদ প্রকাশ করা হয়। অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় একটি লঞ্চে তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন তার চাচা হাচন মল্লিক।

নাহিদকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ায় পরিবারটিতে বইছে আনন্দের বন্যা। নিখোঁজ সন্তানকে খুঁজে পেতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাহিদের চাচা ও পরিবারের অন্য সদস্যরা।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন