সর্বশেষ

সারাদেশ

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে, দায়িত্ব নিলেন প্রশাসক

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে চাঁদাবাজি মামলায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলাম কারাগারে যাওয়ার পর সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদা দাবি ও হামলার অভিযোগে করা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন ওই ইউপি চেয়ারম্যান।

জেলা প্রশাসনের নির্দেশনায় জানানো হয়েছে, গত ২৪ আগস্ট সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল। গত ২৫ মে রাতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি রুজু করেন।

মামলার এজাহারে বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী মো. নজরুল ইসলামকে প্রধান আসামি করা হয়। এছাড়া তাঁর ছেলে আব্দুর রহমানসহ আরও বেশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দেন।

এর আগে, গত ১০ আগস্ট উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউপি চেয়ারম্যান। তবে শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন