সর্বশেষ

সারাদেশ

খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী মমিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার দৌলতপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) এক বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে দত্তবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

র‍্যাব-৬-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোডের দত্তবাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। জাফর শেখ নামের এক ব্যক্তির ভাড়া দেওয়া ওই বাড়িতে দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর সকাল আটটার দিকে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন র্যাব সদস্যরা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—দৌলতপুর পাবলা দত্তবাড়ি এলাকার শামীম জমাদ্দারের ছেলে মো. মেহেদী হাসান মমি (২৬), একই এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে জামিল হোসেন (২৪), মান্নান সরদারের ছেলে মো. লিটন সরদার (২৮) এবং বিমল রায়ের ছেলে সুজয় রায় (২৫)।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মেহেদী হাসান মমি দৌলতপুর থানার একজন তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী। মমি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক চোরাচালান, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক চাঞ্চল্যকর মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন