সর্বশেষ

সারাদেশ

নাটোরে পবিত্র জশনে জুলুস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

আজ বুধবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআত নাটোর জেলা শাখার ব্যবস্থাপনায় শহরের হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম’ স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা ইসলামের শান্তি ও সম্প্রীতির বাণী তুলে ধরেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুল ওহাব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন এবং সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসলমান এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন