সর্বশেষ

সারাদেশ

'পুলিশে ধরিয়ে দিতো'- আগেই সন্দেহ ছিল, সুযোগে মেরে ফেলল সজিবকে

প্রতিবেদকের নাম লিখুন
প্রতিবেদকের নাম লিখুন

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ ও পূর্বশত্রুতার জেরে সজিব নামের এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাতে গোদনাইল মুসলিমপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, নিহত সজিব স্থানীয় জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরোধিতা করে আসছিলেন তিনি। প্রায় তিন মাস আগে মাইকেল নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পেছনে সজিবের ভূমিকা ছিল বলে সন্দেহ করত স্থানীয় মাদক চক্রটি।

পরিবারের অভিযোগ, সোমবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন সজিব। পথিমধ্যে রহমান মিয়ার বাড়ির সামনে পৌঁছালে মাদক ব্যবসায়ী মাইকেল ও তার ছেলে আকাশসহ ৭-৮ জন তার গতি রোধ করে। সেখানে সজিবকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে রক্তাক্ত অবস্থায় সজিবকে উদ্ধার করে স্থানীয়রা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন