সর্বশেষ

সারাদেশ

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: নড়াইলে ছাত্রদল নেতা মাশরাফি বহিষ্কার

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাত্রদল নেতা জিএম মাশরাফিকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। অভিযুক্ত মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দল থেকে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের ওই নেতা প্রকাশ্যেই মাদক সেবন করছেন। মুহূর্তের মধ্যেই চিত্রটি নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি করে। তবে ঠিক কোন স্থানে এবং কখন এই ভিডিওটি ধারণ করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত ছাত্রদল নেতা জিএম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা এই নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

জেলা ছাত্রদলের দায়িত্বশীল সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের এমন অভিযোগে দলের ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজীর যৌথ নির্দেশনায় এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন