সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ৫২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে জেলার ৫২টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন জেলা প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের সুষম উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকার সমস্ত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি আরও উল্লেখ করেন, জেলা পরিষদ হচ্ছে সম্পূর্ণভাবে জনগণের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের অর্থ তাদের কল্যাণেই ব্যয় করা সরকারের মূল লক্ষ্য। তাই যে কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, এই বরাদ্দগুলো কেবল অর্থ বরাদ্দের বিষয় নয়, এর সাথে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা জড়িয়ে রয়েছে। তাই প্রতিটি কাজ অত্যন্ত যত্নসহকারে এবং গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই সরকারি অর্থের অপচয় সহ্য করা হবে না।

প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গ্রামীণ রাস্তাঘাট, সেতু, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উন্নয়ন মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে বড় ভূমিকা রাখে। জেলা পরিষদ সর্বদা সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন