সর্বশেষ

সারাদেশ

পাবনায় ৪ লাখ টাকার অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ ও ধ্বংস

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলার মেঘার বিলে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে সোমবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত ১০০ পিস ক্ষতিকারক জাল পুড়িয়ে ফেলা হয়।

পাবনার চাটমোহর এলাকায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মেঘার বিলে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ। অভিযানে জলাশয়ের বিভিন্ন অংশ থেকে ১০০ পিস ক্ষতিকর চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত জালের বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। তিনি আরও জানান, এলাকার জলাশয়গুলোকে ক্ষতিকর জালের কবল থেকে মুক্ত করতে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন