সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুদে জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং অবৈধভাবে মজুদ করার অপরাধে এক খুচরা ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল নাহিদের নেতৃত্বে সোমবার দুপুরে হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামক দোকানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ওই প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে রাসায়নিক সার বিক্রির হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ওই খুচরা সার বিক্রেতার গুদাম থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি এবং ৪৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। আইন অমান্য করে অবৈধ মজুদ ও চড়া দামে বিক্রির অপরাধে দোকানের মালিক মো. নুর ইসলামকে (৫০) নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জব্দকৃত সারগুলো পরবর্তীতে যেন কৃষকেরা সরকার নির্ধারিত সঠিক মূল্যে কিনতে পারেন, সেই লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো বিক্রয় প্রক্রিয়া তদারকি ও সারের অর্থ মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, কৃষকদের অধিকার রক্ষা ও সারের বাজার স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন