সর্বশেষ

জাতীয়

সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ঢাকার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, নির্বাচনের আগে আইন ও বিধিমালা সংস্কারের কাজ চলছে এবং সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনের নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, শুধু নির্বাচন কমিশনের একক প্রস্তুতিই যথেষ্ট নয়। ভোটগ্রহণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা জড়িত থাকে। সবার সমন্বিত প্রস্তুতি সম্পন্ন হলেই কেবল ভোটের তফসিল ঘোষণা সম্ভব হবে।

নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করেন যে, ভোটের তারিখ নির্ধারণ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। বর্তমানে নির্বাচন সংক্রান্ত কিছু আইন ও বিধি-বিধান সংশোধনের কাজ চলছে, যা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি বাধ্যবাধকতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত সহিংসতার হার কিছুটা বেশি থাকে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচনগুলোর সহিংসতা মাথায় রেখে এবার বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে। যেকোনো মূল্যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশনের নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া, বন্যা, পূজা ও বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়সূচি বিবেচনা করে মাঠপর্যায়ের ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হবে। জাতীয় নির্বাচনের চেয়েও স্থানীয় নির্বাচনে আরও ভালো মানের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সিইসি।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন