সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় শিক্ষার্থীকে ‘ব্যাড টাচ’: ফুটেজ দেখে যুবক গ্রেপ্তার

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৮:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রীকে যৌন হয়রানি বা ‘ব্যাড টাচ’ করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় এআই ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্তের পর বগুড়ার সান্তাহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী প্রাইভেট পড়াতে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। পথিমধ্যে শহরের এটিম মাঠ সংলগ্ন গলি দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী তাকে যৌন হয়রানি করে দ্রুত পালিয়ে যায়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী সরাসরি নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং জড়িত অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন।

তদন্তভার পাওয়ার পর ডিবি পুলিশের একটি বিশেষ দল টানা পাঁচ দিন প্রযুক্তির সহায়তা এবং ওই এলাকার এআই সম্বলিত সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে। নিখুঁতভাবে পরীক্ষা-নিরীক্ষার পর অভিযুক্ত যুবক এবং ঘটনার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়। এরপর নওগাঁ ও বগুড়ার আদমদীঘি সীমান্তবর্তী শান্তাহার এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে আসামি কাজী আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা করা হয়েছে। সড়কে বা যেকোনো স্থানে নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন