সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌরসভার সুপরিকল্পিত ও টেকসই নগর অবকাঠামো নিশ্চিত করতে মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) প্রণয়ন প্রকল্পের দ্বিতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান। আধুনিক ও জনকল্যাণমুখী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় বাস্তবতা ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেওয়া হয়।

মুন্সীগঞ্জ পৌরসভার পরিকল্পিত ও টেকসই নগর পরিচালন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে এ বিশেষ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

সভায় বক্তারা পরিবেশগত ভারসাম্য বজায় রেখে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন। স্থানীয় নাগরিকদের প্রয়োজন এবং বাস্তবতাকে মাথায় রেখে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার বিষয়ে উপস্থিত সকলেই একমত পোষণ করেন।

উক্ত পরামর্শকরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব। এছাড়া জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সভায় অংশগ্রহণকারী অংশীজনরা তাদের মূল্যবান মতামত ও সুপারিশ তুলে ধরেন। সবার সমন্বিত পরামর্শের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা চূড়ান্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এ অনুষ্ঠানে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন