সর্বশেষ

সারাদেশ

ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের ও ভোটের ক্ষতি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় ট্রলিং ট্রলার বন্ধের ওপর জোর দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি সতর্ক করে বলেন, অবৈধ ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতির পাশাপাশি রাজনৈতিকভাবে ভোটের ক্ষতি হবে। মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান

রবিবার বিকেলে মহিপুর বিএফডিসি বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ট্রলিং ট্রলারের ক্ষতিকর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। এই সমস্যাটি শুধু কলাপাড়াতেই নয়, দেশের অনেক এলাকাতেই প্রকট আকার ধারণ করেছে।

নির্বাচনী রাজনীতির প্রসঙ্গ টেনে রাজীব আহসান বলেন, সামনে বেশ কিছু নির্বাচন রয়েছে যেখানে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। ভোটারদের মন জয় করতে না পারলে নেতৃত্ব সংকটে পড়তে হবে। তাই তাদের সেন্টিমেন্ট বা অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

জেলেদের জীবনমান উন্নয়ন ও নৌপথের নিরাপত্তা প্রসঙ্গে তিনি আরও জানান, স্থানীয় খাপড়াভাঙ্গা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে। এর পাশাপাশি জেলেদের সুবিধার জন্য দ্রুত একটি আধুনিক লাইট হাউস নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে সরকার।

অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমডোর তারেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিমন্ত্রী খাপড়াভাঙ্গা নদী ও স্থানীয় জেলেদের ট্রলারগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন