সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে ঘরে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মনোহরদীতে নিজ ঘরে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিহত আকাশ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি জীবিকা নির্বাহের জন্য এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

পরিবারের সদস্যরা জানান, নিহতের বাড়ির একটি ঘরের একপাশে গরু ও অন্য পাশে আকাশ থাকতেন। ভোরে আকাশের বাবা আফতাব উদ্দিন ঘুম থেকে উঠে ঘর থেকে গরু বের করার জন্য তাকে ডাকেন। আকাশ ঘুম থেকে উঠে গরুটি বাইরে বের করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। এরপর তার বাবা গরু নিয়ে মাঠে চলে যান এবং তার মা বোনের বাড়িতে বেড়াতে যান।

সকাল আনুমানিক নয়টার দিকে পরিবারের লোকজন বাড়িতে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। ওই সময় ঘরের ভেতর থেকে কান্নাসদৃশ গোঙানির শব্দ শুনতে পেয়ে তারা ভেতরে যান। ঘরে গিয়ে দেখা যায়, আকাশের ডান চোখের ওপরের অংশ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে এবং মাথা ফেটে রক্ত বের হচ্ছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন