সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে দেশজুড়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর জোনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) উদ্যোগে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ও সচিব মো. হাসান জাফির তুহিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান।

কর্মসূচির আওতায় কার্যালয় চত্বরসহ স্থানীয় বিভিন্ন এলাকায় ফলদ, বনজ ও ওষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার তাগিদ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু সংকট দূর করতে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের প্রতিটি নাগরিককে এই উদ্যোগে শামিল হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান বক্তারা।

উক্ত অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন