নাটোরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আয়োজনে ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে নাটোর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, অধ্যাপক ড. আবুল হাশেম, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক ইউনুস আলী, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, নায়েবে আমির দেলোয়ার হোসেন এবং সহকারী সেক্রেটারি রাসেল আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্মেলনে ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব পালন এবং দলীয় কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতারা সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
১৩৫ বার পড়া হয়েছে