সর্বশেষ

সারাদেশ

মানিকগঞ্জে সংকটে আঁখ চাষ, সুদিন ফেরাতে তৎপর কৃষি বিভাগ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া থাকা সত্ত্বেও নানাবিধ সংকটে দিন দিন হ্রাস পাচ্ছে ঐতিহ্যবাহী আঁখ চাষাবাদ। শ্রমিক সংকট ও ন্যায্য মূল্যের অভাবে কৃষকেরা এই ফসল থেকে মুখ ফিরিয়ে নিলেও, তামাকের বিকল্প হিসেবে আঁখ চাষকে জনপ্রিয় করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলের আঁখ চাষের সোনালী দিন ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।

একসময় মানিকগঞ্জের সাতটি উপজেলায় ব্যাপক হারে আঁখের আবাদ হতো। এখানকার উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া আঁখ চাষের জন্য অত্যন্ত উপযোগী। তবে বৈরী পরিস্থিতি এবং সঠিক তদারকির অভাবে প্রাচীন এই ফসলের চাষাবাদ দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে স্থানীয় হাট-বাজারে আঁখের ভালো চাহিদা থাকলেও উৎপাদনের ঘাটতি দেখা দিচ্ছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আঁখ চাষে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দীর্ঘমেয়াদি উৎপাদন প্রক্রিয়া, শ্রমিকের উচ্চ মজুরি এবং সার-বীজের সংকট। সদর উপজেলার চাষি আব্দুর রহমান জানান, জমি বর্গা ও চাষাবাদ বাবদ প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১ লাখ টাকার আঁখ বিক্রি করা সম্ভব হলেও সময়মতো শ্রমিক পাওয়া যায় না। ন্যায্য মূল্যের অভাবও চাষিদের এই ফসল থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

আঁখ ব্যবসায়ী ও পাইকারদের কণ্ঠেও ঝরেছে একই সুর। পাইকার আতাউর রহমান বলেন, আগে মাঠজুড়ে আঁখের সমারোহ দেখা গেলেও এখন আবাদ অনেক কমে গেছে। ফলে বেশি দামে আঁখ কিনে খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকা পিস দরে বিক্রি করতে হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে কৃষক ও ব্যবসায়ী—উভয় পক্ষই লাভবান হবেন বলে তিনি মনে করেন।

এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে মানিকগঞ্জ কৃষি বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিষাক্ত তামাক চাষের ক্ষতিকর প্রভাব থেকে কৃষকদের মুক্ত রাখতে আঁখ চাষের দিকে উৎসাহিত করা হচ্ছে। কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে উন্নত জাতের বীজ এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদের নতুন প্রযুক্তি।

মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম ভূঁইয়া জানান, চলতি মৌসুমে সদরে ১৫৭ হেক্টর জমিতে আঁখের আবাদ হয়েছে। তামাক চাষের পরিবর্তে আঁখ এবং এর সাথে সাথী ফসল চাষের একটি বিশেষ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চাষিদের আধুনিক চাষাবাদে অভ্যস্ত করতে কৃষি বিভাগ মাঠপর্যায়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন