সর্বশেষ

সারাদেশ

নারায়ণগ‌ঞ্জ বন্দরে বুলবুল হত্যা, ১১ জন গ্রেপ্তার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা ও ইজিবাইক গ্যারেজ ব্যবসায়ী জাহিদ আল আমিন বুলবুল (৪০) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গত বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে বন্দরের সালেহ নগর এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বুলবুলের পথরোধ করেন শেখ সিফাতসহ ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি। তাঁরা ধারালো অস্ত্র, লোহার পাইপ, রামদা, চাপাতি ও চাকু দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, বুলবুল পেশায় একজন ইজিবাইক গ্যারেজ ব্যবসায়ী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের খাবার সরবরাহ করেছিলেন। এ নিয়ে শেখ সিফাত ও তাঁর সহযোগীরা বুলবুলের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশের তথ্যমতে, এর জেরে ২০২৫ সালের ২৩ জুলাই রাতে শেখ সিফাতের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা চালিয়ে প্রায় ১৮ লাখ ১৭ হাজার টাকার মালামাল লুট করেন। এ ঘটনায় বুলবুল বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এরপর মামলার আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন বলে পুলিশ জানায়।

হত্যাকাণ্ডের পর রাতেই অভিযান চালায় পুলিশ। বন্দরের পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ এলাকা থেকে শেখ সিফাতসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ সিফাত, জুম্মন ওরফে হোয়াইট জুমান, মাহবুব হোসেন ওরফে মাহফুজ, রিয়াদ, মো. সিয়াম, মোসা. মিনারা, নাসিমা, রুমা, ইফরান, ইয়াসমিন ও সিজান ওরফে জিসান।

পুলিশ জানায়, গ্রেপ্তার শেখ সিফাতের বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। জুম্মনের বিরুদ্ধে ৯টি এবং রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন