সর্বশেষ

সারাদেশ

ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি: মুন্সীগঞ্জে ৪ প্রতারক গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) পুলিশ সেজে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চোরাই অটোরিকশা, ১টি হ্যান্ডকাফ এবং ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়। জেলা পুলিশের এক বিশেষ অভিযানে আন্তঃজেলা এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া থানার একটি বিশেষ দল চরবাউশিয়া এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছিল। এ সময় পুলিশের ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ একটি অটোরিকশায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে যাতায়াত করতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে বড়কান্দি এলাকার একটি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মোঃ শামীম সৌরভ (৩২) এবং বরগুনার আমতলীর মোঃ শাকিব ওরফে শাকিল (২৪)। আটকের পর তাদের কাছ থেকে পুলিশি সরঞ্জাম সদৃশ হ্যান্ডকাফ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পুলিশ দাবি করলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের ভুয়া পরিচয় দিয়ে তারা সাধারণ অটোরিকশা চালকদের বোকা বানিয়ে গাড়ি চুরি করে আসছিল।

পরবর্তীতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় জেলা পুলিশের একটি চৌকস দল নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চোরাই অটোরিকশা কেনাবেচার সাথে জড়িত মোঃ হাবিবুর (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে হাবিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ কাশেম ঢালী (৫০) নামের অপর এক সহযোগী গ্রেপ্তার হন এবং তার হেফাজত থেকে আরেকটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন