সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর, আহত ৩

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি দ্রুতগতির মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার মাঝেই এমন মর্মান্তিক ঘটনা ঘটল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন বড় আজলদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের কাগারচর গ্রামের নূর মিয়া (৬০) এবং তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে নূর মিয়া তাঁর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে অটোরিকশায় চড়ে কিশোরগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি বড় আজলদী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

এ ঘটনায় নূর মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫), মো. মাহিন (১৭) এবং অটোরিকশাচালক মো. জাহাঙ্গীর (৩৫) গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক নূর মিয়া ও আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করাসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন