সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ‘প্রযুক্তি গ্রাম’ পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সদর উপজেলার চক নজুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে গড়ে ওঠা ‘প্রযুক্তি গ্রাম’ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরিদর্শনকালে তিনি আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও প্রান্তিক কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় স্থানীয় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ময়মনসিংহের চক নজুর গ্রামকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) স্যাটেলাইট স্টেশনের অধীনে ‘প্রযুক্তি গ্রাম’ হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে ধান রোপণ এবং বিনামূল্যে সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন সহযোগিতা দেওয়া হচ্ছে। মঙ্গলবার এই ব্যতিক্রমী উদ্যোগের মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

পরিদর্শনকালে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা মাঠের ফসলি জমি ঘুরে দেখেন এবং চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি ধানের ফলন, পরিবেশবান্ধব জাতের বৈশিষ্ট্য এবং চাষাবাদের সুবিধা নিয়ে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতার কথা শোনেন।

পরবর্তীতে ব্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, দেশের ৯০ হাজার গ্রামে এই প্রযুক্তি গ্রামের মডেল ছড়িয়ে দিতে হবে। বড় বড় অবকাঠামোর চেয়ে প্রান্তিক জনগণের আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নই প্রকৃত অগ্রগতি। এ প্রসঙ্গে তিনি বিএনপি নেতা তারেক রহমানের কৃষকবান্ধব বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম ও প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির ময়মনসিংহ উপকেন্দ্রের প্রধান ড. আফছানা আনছারী। বক্তারা পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি প্রবৃদ্ধির জন্য আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের আধুনিক পাত্র বিতরণ করা হয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিজে অনুষ্ঠানস্থলে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন