সর্বশেষ

সারাদেশ

বাকৃবিতে ‘বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঐক্য, অধিকার রক্ষা ও কল্যাণের নতুন বার্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বিএইউ ডাইরেক্ট অফিসার্স এসোসিয়েশন’। অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন লিপিকে আহবায়ক এবং কৃষি মিউজিয়ামের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মনির উদ্দীন আহম্মেদকে সদস্য-সচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এক যৌথ বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, কোনো বিভাজন সৃষ্টি করা এই এসোসিয়েশনের উদ্দেশ্য নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক পরিবেশ গড়ে তোলাই এর মূল লক্ষ্য। প্রশাসনিক কর্মকাণ্ডে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় এই কমিটি কাজ করবে।

নবগঠিত ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ১৩ জন যুগ্ম-আহবায়ক এবং ২২ জন সাধারণ সদস্য স্থান পেয়েছেন। জ্যেষ্ঠতার কোনো দ্বন্দ্ব না রেখে পারস্পরিক সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে কমিটির বিন্যাস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নেতারা স্পষ্ট করেছেন যে, এটি কোনো ব্যক্তি বা পূর্ববর্তী সংগঠনের প্রতিদ্বন্দ্বী নয়, বরং সবার কল্যাণে কাজ করাই এর মূল লক্ষ্য।

কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মোঃ নাজমুল হক, ড. ফারুক আহম্মদ, মোহাম্মদ শফিউল্ল্যাহ, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাজ্জাদ হোসেন মন্ডল, মুহঃ এনামুল হক, মুহাম্মদ আতিকুজ্জামান আকন্দ, মোহাম্মদ সাব্বির কবীর, মোহাম্মদ আশরাফুল হক, ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ, ড. ফারজানা দিবা, ড. মোহা ওবাইদুর রহমান এবং মোঃ সাহেবুল ইসলাম খান। এছাড়া বিভিন্ন দপ্তরের আরও ২২ জন কর্মকর্তা সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন