সর্বশেষ

সারাদেশ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এআই চালু, চাঁদাবাজি বন্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নতুন এই ব্যবস্থার ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই প্রযুক্তিনির্ভর অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা যাবে। এসব ঘটনায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়াও সম্ভব হবে।

হাইওয়ে পুলিশের উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ। এতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহাসড়কে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়লে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেও এই ব্যবস্থা ভূমিকা রাখবে।

১৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন