সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মো. রুহান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের পাইহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহান বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের মো. তুহিনের ছেলে। সে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল রুহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে রুহানের মৃত্যু হয়।

রুহানের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন