সর্বশেষ

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ২

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আটি ওয়াবদা কলোনি এলাকায় ইট ও লোহার রড দিয়ে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়।

হামলায় পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে। এ ছাড়া এএসআই স্বপনের মাথা ও হাতে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে দুজনই আহত হন।

পরে স্থানীয় লোকজন মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। আহত এএসআই স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, হামলার ঘটনার পর রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. আব্দুল্লাহ (২৪) ও নাইম হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন