ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী এবং ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ঢাকার বনানীর হোটেল শেরাটনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মির্জা মো. আরিফুর রহমান এবং মহাসচিব হিসেবে মো. ওয়াহিদ মিয়া কুটি দায়িত্ব পেয়েছেন।
৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার ও আ ফ ম আনোয়ার হোসেন খান। এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে কাজী মঈন উদ্দিন ও মো. নাজমুল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে মেহেদি হাসান চৌধুরী দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে মনোনীত হয়েছেন গোলাম মোস্তবা তানু (সাংগঠনিক সম্পাদক), মু. সাইফুল হক শাফিন (প্রকাশনা ও গ্রন্থাগার), মো. নুরুল ইসলাম (কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন), খোন্দকার সোয়েব ওয়ালেস (আন্তর্জাতিক বিষয়ক), রাজিবুল হাসান খান (প্রচার ও জনসংযোগ), মনোয়ার শিকদার (শিক্ষা উন্নয়ন), চিন্ময় কর (সাংস্কৃতিক), নাইমুল হক জোয়ারদার (তথ্যপ্রযুক্তি), সৈয়দ সোহেল রেজা (আইন), নাসির আহমেদ (স্বাস্থ্য-সহায়তা), হাসান মোহাম্মাদ তিতু (দপ্তর), মো. নিয়ামত উল্লাহ (সমাজকল্যাণ), মনোয়ার হোসেন (আপ্যায়ন) এবং বেনজীর আহমেদ তাবরীজ (ক্রীড়া)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. আনিছুজ্জামান রানা, মো. সিদ্দিকুর রহমান, মো. মাসুদুর রহমান, এস এম ইসতিয়াব ও মো. মাশরুর রহমানকে।
এদিকে সংগঠনের ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মাদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামিম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া এবং আফজাল হোসেন খান পলাশ।
১২৬ বার পড়া হয়েছে