সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ পাচারকারী

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের দাকোপের নলিয়ান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত মাংসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৯ হাজার টাকা। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় এই গভীর রাতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করে কোস্ট গার্ড সদস্যরা দুই ব্যক্তিকে তল্লাশি করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ৪৫ কেজি হরিণের অবৈধ মাংস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৯ হাজার টাকা। এরপরই তাদের আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন