সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মৈত্রীস্তম্ভ উদ্বোধন

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কামাউরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মৈত্রীস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। এর নির্মাণে ব্যয় হয়েছে ৭২ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

উদ্বোধনের পর জেলা প্রশাসক মো. আবুসাঈদ মৈত্রীস্তম্ভটি ঘুরে দেখেন। পরে তিনি এটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।

মৈত্রীস্তম্ভ পরিদর্শনে দর্শনার্থীদের জন্য ২০ ও ৩০ টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এই স্মৃতিস্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এবং আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরাও অংশ নেন। মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়াসহ নানা এলাকায় যুদ্ধে অংশ নিয়ে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যরা প্রাণ দেন। তাঁদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই মৈত্রীস্তম্ভটি নির্মাণ করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন