সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় ১৫ বছরের কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বর ও কনের পরিবারকে ডেকে নিয়ে আইনানুগ বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। সাতক্ষীরায় বাল্যবিয়ে বন্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের তপন দাশের ১৫ বছর বয়সী মেয়ে রিক্তা দাশের সঙ্গে ইসলামকাটি ইউনিয়নের ঘোনা দাশপাড়ার বাসুদেব কুমার দাশের (২৪) বিয়ের প্রস্তুতি চলছিল।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় তালা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। উভয় পক্ষকে নোটিশ পাঠিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশ অনুযায়ী উভয় পক্ষ হাজির হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা ওই বিয়ের উদ্যোগের ওপর আইনি নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দিতে এবং একসাথে বসবাস না করানোর নির্দেশ দেন।

পরে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৮ ধারা অনুযায়ী উভয় পরিবারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। এতে কিশোরীর লেখাপড়া সচল রাখার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন কনের বাবা তপন দাশ।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারির পর উভয় পক্ষকে সর্তক করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সচেতন মহল আশা করছেন, প্রশাসনের এই দ্রুত হস্তক্ষেপে এলাকায় বাল্যবিয়ের প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন