সর্বশেষ

সারাদেশ

চারঘাটে ডিবির অভিযান: ২০০ বোতল এসকাফসহ গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত মাদকদ্রব্য এসকাফসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার খোর্দ্দগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার পাশাপাশি একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট থানার খোর্দ্দগোবিন্দপুর এলাকার মো. পলাশ এবং ঝিকরা উত্তরপাড়া এলাকার মো. জনি। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া অপর দুই সহযোগী মো. সম্রাট ইসলাম ও মো. তুষার আহাম্মেদকে মামলায় পলাতক আসামি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চারঘাটের খোর্দ্দগোবিন্দপুর এলাকায় ডিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। ওই সময় একটি বাড়ির উঠানে মাদক বিক্রির জন্য জড়ো হওয়া চক্রটিকে ঘিরে ফেলে পুলিশ। পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই পলাশ ও জনিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তল্লাশি চালিয়ে পলাশের কাছে থাকা একটি কার্টন থেকে ১৫০ বোতল এবং জনির প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ বোতল মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২০০ বোতল কোডিনযুক্ত এসকাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এছাড়া অপরাধে ব্যবহৃত একটি নীল রঙের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানিয়েছে, পলাতক আসামিদের কাছ থেকে এই মাদক সংগ্রহ করে তারা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. আশাফুল ইসলাম বাদী হয়ে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে এবং পলাতকদের ধরতে জোর তৎপরতা চলছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন