বাণিজ্য ও বিনিয়োগ প্রসঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৫:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা অলিভার সিম্পসন। তাঁর সঙ্গে রয়েছেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।
বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও কীভাবে বাড়ানো যায়, সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বৈঠক শেষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র যৌথভাবে সাংবাদিকদের ব্রিফ করবেন। সেখানে বৈঠকে আলোচিত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে