তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বৈঠকের আলোচ্যসূচি বা বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
কূটনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রের আলোকে ধারণা করা হচ্ছে, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, সীমান্তে প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও বাড়ানো এবং পারস্পরিক যোগাযোগ জোরদারের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৩২ বার পড়া হয়েছে